চন্দনবাইশা স্পারের আরও ৫০ মিটার যমুনায় বিলীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত বৃহস্পতিবার যমুনা নদীর তীব্র স্রোতে চন্দনবাইশা স্পারের ৫০ মিটার বিলীন হয়ে গেছে। এখন এই স্পারের আর মাত্র ১০০ মিটার অবশিষ্ট আছে।এলাকাবাসী আশঙ্কা করছেন, বৃহস্পতিবার সকালে ১৫০ মিটার স্পারের ৫০ মিটার বিলীন হওয়ায় বাকি ১০০ মিটার চরম হুমকির মধ্যে রয়েছে। এ কারণে চন্দনবাইশা বন্দর যমুনাগর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, স্পারটি রক্ষার জন্য সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। বিভিন্ন স্থানে ভাঙন মোকাবিলা করায় তাঁদের হাতে কোনো সিসি ব্লক নেই। বালুর বস্তা ফেলে এই ভাঙন রোধ করা যাবে বলে তিনি আশা করছেন।