চন্দনাইশ থেকে সাতটি বন্দুক ও এলজি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাইগাথা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এলজি, তিনটি একনলা বন্দুক এবং ১৫টি গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন।র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব অভিযান শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে তারা অস্ত্রগুলো ফেলে যায়। এ ছাড়া নগরের বিশ্ব কলোনি এলাকা থেকে একটি পুরোনো ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।