চন্দনাইশ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাকে ‘দ্বিতীয়’ (খ) শ্রেণি থেকে ‘প্রথম’ (ক) শ্রেণিতে উন্নীত করা হয়েছে। গত ৩ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল বৃহস্পতিবার চন্দনাইশ পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর মেয়র মু. মাহাবুবুল আলম এ কথা জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাসেম, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন চৌধুরী।

পৌর মেয়র মাহাবুবুল আলম বলেন, তিনি মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত আধুনিক সেবাবান্ধব পৌরসভা গড়তে চান। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সুন্দর ও আধুনিক পৌরসভা গঠনে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র তাঁর মেয়াদে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।