চন্দনাইশে অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের চাগাচর গ্রামের নাথপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় অগ্নিকাণ্ডে দুটি বাড়ি সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে দুটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলো নিকুঞ্জ বিহারী নাথ ও টুনু বিহারী নাথ। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান।