চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে গেছে ক্ষতি অর্ধকোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী আবিদুর রহমান কলোনিতে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কলোনির একটি বসতঘরের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়লে কলোনির সাতটি সেমিপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, অগ্নিকাণ্ডে নগদ সাড়ে তিন লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, পাঁচটি কম্পিউটার, তিনটি ল্যাপটপ, সাতটি টেলিভিশন, ছয়টি ফ্রিজ, আসবাবপত্র ও কাপড়সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতার কারণে তাঁরা কোনো রকমে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এলাকাবাসী বলেন, সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বহু বাড়ি অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।