চন্দনাইশে আগুনে বিদ্যালয়ের ছয়টি কক্ষ পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়াবহ আগুনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশের ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়টি কক্ষ পুড়ে গেছে। বিদ্যালয়টিতে তখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের সঙ্গে লাগোয়া একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিদ্যালয় ভবনের প্রধান শিক্ষকের কক্ষ, কম্পিউটার বিজ্ঞানাগারসহ ছয়টি কক্ষে রাখা সব নথি ও আসবাব ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাফুজুর রহমান বলেন, চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষা এক সপ্তাহর জন্য স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি মেরামতে উপজেলা পরিষদ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।