চন্দনাইশে আজ থেকে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আট দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে আজ রোববার। চন্দনাইশ ছাত্র সমিতি ও ওমর সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় পৌর সদরের শাহ আমিন পার্কে এ মেলার আয়োজন করা হয়েছে। ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম বলেন, মেলায় ১৮টি স্টল থাকবে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|