চন্দনাইশে আজ থেকে শুরু হচ্ছে বিজয় মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া স্কুল মাঠে আজ শনিবার থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিজয় মেলার উদ্বোধন করবেন শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলমের স্ত্রী জেসমিন আলম।মেলার আয়োজকেরা জানান, বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম।‘মুক্তিযোদ্ধারা বাংলার অহংকার’ স্লোগান নিয়ে অনুষ্ঠেয় বিজয় মেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে মেলা পরিচালনা পরিষদ।