চন্দনাইশে আবারও বন্য হাতির তাণ্ডব নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আব্বাসপাড়া এলাকার পাহাড়ি জনপদে বুধবার বিকেলে বন্য হাতির আক্রমণে সুমন (১৪) নামের এক রাখাল নিহত হয়।এলাকাবাসী জানান, মাইজপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে সুমন বিকেলের দিকে পাশের জঙ্গলের কাছে গরু চড়ানোর সময় হঠাৎ করে বন থেকে একদল বন্য হাতি নেমে আসে। পাহাড় থেকে বন্য হাতি নামার দৃশ্য দেখতে পেয়ে রাখাল সুমন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দলের একটি হাতি তাকে দেখে ফেলে এবং ধরে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।আমন ধান পাকার মৌসুম শুরু হওয়ার পর থেকে চন্দনাইশ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় হাতির পাল প্রায় প্রতিদিন লোকালয়ে আসছে।