চন্দনাইশে এলডিপির ৯ নেতা-কর্মী জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এলডিপির নেতা আবদুল জব্বার চৌধুরীসহ এলডিপির নয় নেতা গত বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। হাইকোর্টের দুটি ডিভিশন বেঞ্চ তাঁদের পৃথক পৃথকভাবে এ জামিন মঞ্জুর করেন।সহকারী অ্যাটর্নি জেনারেল এম মাসুদ আলম চৌধুরী এলডিপির নয় নেতার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৫ মে চট্টগ্রাম মহানগর এলডিপির কার্যালয়ে অভিযান চালিয়ে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে ১৬ মে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করে।এ মামলায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।গত ২৭ সেপ্টেম্বর ওই মামলার নির্ধারিত দিনে এলডিপির নয় নেতা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাইকোট থেকে জামিন পাওয়া নেতারা হলেন এলডিপির নেতা আবদুল জব্বার চৌধুরী, বায়েজিদ থানা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির নেতা এস এম নাজিম উদ্দীন, চন্দনাইশ এলডিপির নেতা মোজাম্মেল হক, নুরুল আলম, মোহাম্মদ সুমন প্রকাশ আলাউদ্দীন ও মোহাম্মদ আলী মুর্তজা খান।