চন্দনাইশে চেয়ারম্যান জব্বারসহ ১১ জনকে বিবাদী করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন, তথ্য গোপন ও ভোট কারচুপির অভিযোগে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর মনোনয়ন অবৈধ এবং ফলাফল বাতিলের দাবি করে চট্টগ্রাম নির্বাচন ট্রাইব্যুনালে গতকাল রোববার মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহামঞ্চদ কাসেম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যান জব্বারসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।

বাদীপক্ষে মামলা পরিচালনাকারী মোস্তফা মোহামঞ্চদ এমরান জানান, নির্বাচন ট্রাইব্যুনালে জব্বারসহ ১১ জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে।