চন্দনাইশে জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারালা নয়াহাট এলাকার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার ভোরে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আমিরুল ইসলামসহ দলের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন: মোহামঞ্চদ ইসহাক, সরোয়ার আলম, মনিরুল্লাহ ও মোহামঞ্চদ মোরশেদ।পুলিশ সূত্রে জানা যায়, হারালা নয়াহাট এলাকার জনৈক আবু তাহেরের বাড়িতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন করছেন বলে খবর পায় পুলিশ। এরপর চন্দনাইশ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ খালেদ হোসেন জানান, শনিবার চট্টগ্রামে জামায়াত-শিবিরের ডাকা হরতাল সামনে রেখে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে জামায়াত-শিবির নেতা-কর্মীরা ওই গোপন বৈঠক করছিলেন বলে ধারণা করা হচ্ছে।