চন্দনাইশে ডাকাত সন্দেহে পাঁচজনকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে ডাকাত সন্দেহে পাঁচজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত গতকাল দুপুরে উপজেলার বরমা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই গণধোলাইয়ের ঘটনা ঘটে।ডাকাত সন্দেহে গণধোলাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা হলেন: বহদ্দারহাটের মোহামঞ্চদ আলমগীরের ছেলে মোহামঞ্চদ রুবেল (২৫); চট্টগ্রামের চান্দগাঁওয়ের সুলতান আহমেদের ছেলে আবুল কালাম (৪৭); মুরাদনগরের জহুর আলীর ছেলে মোহামঞ্চদ হারুন (৩০); কুমিল্লার মুরাদনগরের চান্দু মিয়ার ছেলে মোহামঞ্চদ বশর (২৮) ও মোহামঞ্চদ শামিমের ছেলে নাসির উদ্দীন (৩০)। গ্রেপ্তারকৃতদের কাছে বিপুল পরিমাণ বিভিন্ন সাইজের নকল চাবি উদ্ধার করা হয়।স্থানীয় ব্যক্তিরা জানান, বেশ কিছুদিন ধরে তারা এলাকায় সন্দেহজনকভাবে চলাফেলা করছিল। চন্দনাইশ থানার এসআই হুমায়ুন কবির মৃধা পাঁচজনকে গ্রেপ্তার করার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি মামলা করা হয়েছে।