চন্দনাইশে ডাকাতি, আহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের জামিজুরী গ্রামের সাতছড়িকুলে শুক্রবার রাতে মুন্সি মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে গৃহকর্তার দুই ছেলে আবদুল মালেক (২৫) ও মোহামঞ্চদ ফারুক (১৮) গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, অস্ত্রেশস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একদল ডাকাত ওই গ্রামের মুন্সি মিয়ার বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিমিঞ্চ করে। এ সময় ডাকাতের দল নগদ ৪০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড় নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের উপর্যপুরি ছুরিকাঘাত ও লোহার রডের আঘাতে গৃহকর্তার দুই ছেলে গুরুতর আহত হন। চন্দনাইশ থানার এসআই আবদুল আজিজ জানান, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।