চন্দনাইশে তিন বাড়িতে ডাকাতি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে গত শুক্রবার রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় নারী-পুরুষসহ তিনজন আহত হন।আহত ব্যক্তিরা হলেন খায়ের আহমদ, নাছিমা বেগম (৩৫) ও মোহাম্মদ বকসু (৭০)। খায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভতি করা হয়েছে।জানা গেছে, গভীর রাতে ২০ জনের সশস্ত্র ডাকাত দল ইউনিয়নের কসাইপাড়ার আইনজীবী খায়ের আহমদের ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা খায়েরকে বেধড়ক পিটুনি দেয়। পরে ডাকাতেরা পাশের মনির আহমদ ও মোহাম্মদ বকসুর ঘরে হানা দেয়। দুই ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ফাঁকা গুলি চালায়।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মশিউর রহমান দাবি করেন, এটি ডাকাতি নয়। স্থানীয় ইউপি নির্বাচনের জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে।