চন্দনাইশে তিন বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের ফতেহনগর বড়ুয়াপাড়ার তিন বাড়িতে গত রোববার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতিকালে বাধা দেওয়ায় দেবিকা (৫৫) ও বুলু বড়ুয়া (৩৫) নামের দুজনকে ছুরিকাঘাত করা হয়। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় চারদিক থেকে লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে তারা কয়েকটি গুলি ছোড়ে। এ সময় জোয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য অনুপম বড়ুয়া (৪২) গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ নুরুল আলম (৩৫) নামের একজনকে আটক করেছে।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।