চন্দনাইশে বন্য হাতির আক্রমণে নিহত এক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪১ নম্বর লটএলাহাবাদ পাহাড়ি এলাকায় ২৭ আগস্ট গভীর রাতে বন্য হাতির হামলায় বদিউল আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার কাঞ্চননগর লটএলাহাবাদ গ্রামের আবদুল মোতালেবের ছেলে। জানা যায়, ওই দিন গভীর রাতে পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে নেমে আসা একটি বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে লটএলাহাবাদ এলাকার কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ঘুমন্ত অবস্থায় বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে বদিউল আলম ঘটনাস্থলে নিহত হন। বাড়িতে থাকা তাঁর স্ত্রী ও দু্ই মেয়ে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় প্রাণে রক্ষা পান। এর আগে বন্য হাতির দলটি নিহত বদিউল আলমের গোয়ালঘরে থাকা অর্ধলক্ষাধিক টাকা মূল্যের একটি গাভিকেও পায়ে পৃষ্ট করে মেরে ফেলে। বন্য হাতির হামলার খবর পেয়ে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল শুক্কুর কোম্পানি ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ খালেদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।