চন্দনাইশে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে চন্দনাইশের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস ছবুর খানকে হত্যার অভিযোগে আহমদ ছৈয়দ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার একই এলাকার মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন চৌধুরী মামলাটি করেন। এতে আহমদ ছৈয়দ ছাড়াও আরও অজ্ঞাতনামা আটজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২৯ নভেম্বর শঙ্খ নদের পাড়ে রাজাকার কমান্ডার আহমদ ছৈয়দের নেতৃত্বে সাত-আটজন অস্ত্রধারী আবদুস ছবুরের ওপর হামলা চালায়। এ সময় আহমদ ছৈয়দের বন্দুকের গুলিতে আবদুস ছবুর নিহত হন।