চন্দনাইশে সড়ক দুর্ঘটনা, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাকা দোকান এলাকায় গতকাল শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় হেফাজত উল্লাহ (২০) নামের একজন ডাব ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি রামু উপজেলার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোররাতে মিনিট্রাকে ডাব বোঝাই করে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ নুরুন্নবী সরকার দুর্ঘটনার কথা নিশ্চিত করেন। দুর্ঘটনা-কবলিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।