চন্দনাইশে ১০ লাখ টাকার মাছ লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৭৫ নং লট শ্রীমাই এলাকার শাহ মজিদিয়া এগ্রো ফার্ম লিমিটেড নামে একটি বড় মাছের প্রজেক্ট থেকে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা ১০ লাখ টাকার মাছ লুটে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে প্রজেক্টের মালিক জাহেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার লট শ্রীমাই এলাকায় অবস্থিত মাছের প্রজেক্টে ২০-২৫ জন দুর্বৃত্ত প্রকাশ্যে বড় জাল ফেলে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকার মাছ লুটে নেয়। এ সময় দুর্বৃত্তরা প্রজেক্টের মাটির বাঁধ কেটে দিলে পানির সঙ্গে বহু প্রজাতির মাছ ভেসে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির মৃধা বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।