চন্দনাইশে ৩৫ রোহিঙ্গা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, তাঁরা দীর্ঘদিন ধরে চন্দনাইশে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ রশিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোহাজারী, ধোপাছড়ি, হাশিমপুর, কাঞ্চনাবাদ এলাকার গহিন অরণ্যে ও লোকালয়ে অভিযান চালায়। ওসি মোহামঞ্চদ রশিদ জানান, একটি মামলা করে গ্রেপ্তারকৃত সবাইকে গতকাল মঙ্গলবার আদালতে চালান দেওয়ার পর আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।