চন্দনাইশে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ থেকে গত বুধবার রাতে ৮৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ ফটকের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের সামনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান ও পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেনের নেতৃত্বে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে দুই আরোহীর মাঝখানে একটি প্লাস্টিকের বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ মোটরসাইকেলটিকে থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা বস্তাটি সড়কের পাশে ফেলে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান। বস্তাটি খুলে ৮৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
চন্দনাইশ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে।