চন্দনাইশের চারটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক ইট পোড়ানোর কোনো লাইসেন্স না থাকায় শাহিন ব্রিকস, খাজা ব্রিকস, ছৈয়দ আলী ফকির ব্রিকস ও মেসার্স আলী শাহ ব্রিকসকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা, চন্দনাইশ থানার এসআই আবুল খায়েরসহ একদল পুলিশ উপস্থিত ছিল।