চন্দনাইশের জোয়ারায় আ.লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
উপজেলার জোয়ারা ও কাঞ্চনাবাদ ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার বলেন, জোয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আমিন আহমদ চৌধুরী ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তবে কাঞ্চনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল মঙ্গলবার চন্দনাইশ উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ২২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।