চন্দ্র কুমার দে লোকগবেষণা পুরস্কার পেলেন আশরাফ সিদ্দিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় চন্দ্র কুমার দে লোকগবেষণা পুরস্কার পেয়েছেন লোকসাহিত্য গবেষক আশরাফ সিদ্দিকী। মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা, কাজলরেখা, রুপবতীর মতো অনেক পালাগীতি নিয়ে বিখ্যাত লোকজগ্রন্থ মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্র কুমার দের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এবারই প্রথম এ পুরস্কার চালু করে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদ।
গত সোমবার দুপুর ১২টার দিকে কলেজের সম্মেলনকক্ষে আশরাফ সিদ্দিকীকে উত্তরীয় পরিয়ে দেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী। তাঁর হাতে স্মারক, পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা তুলে দেন যতীন সরকার।