চন্দ্রবিন্দু খেলাঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরের ‘দড়িনারিচা হরিজন কলোনি চন্দ্রবিন্দু খেলাঘর’ আসরের প্রথম সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রূপা আক্তার সভাপতি ও লক্ষ্মণ কুমারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন খেলাঘরের উপদেষ্টা হাসানুজ্জামান। অতিথি ছিলেন খেলাঘর ঈশ্বরদী শাখার সভাপতি এনামুল হক, সম্পাদক আতাউর রহমান, সাংস্কৃতিক কর্মী সাইদুল ইসলাম, আহসান হাবিব ও জাকিউল মওলা। প্রথম পর্বে শিশুদের ছবি আঁকা, অভিনয়, আবৃত্তি, ছড়া বলা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠন হয়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি