চন্দ্রমুখীর মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি নাজনীন আখতার ও রকিবুল ইসলাম মুকুলের একমাত্র মেয়ে চন্দ্রমুখীর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। গত সোমবার ঢাকা শিশু হাসপাতালে শিশু চন্দ্রমুখী মারা যায়।
এ খবর শোনার পর চন্দ্রমুখীর মা ও জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক নাজনীন আখতার কল্যাণপুরে নিজ বাসার পাঁচতলা থেকে লাফ দিলে গুরুতর আহত হন। নাজনীন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, নাজনীনের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।