চন্দ্রা ত্রিমোড়ে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশের নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান নিয়ন্ত্রণকক্ষের উদ্বোধন করেন।
মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান বলেন, ‘প্রতিবছরই আমরা রাস্তায় থেকে মানুষের নিরাপত্তা দিয়ে থাকি। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মহাসড়কে আমাদের লোকবল বেশি থাকবে। পুলিশের সঙ্গে কাজ করবেন ২৫০ জন রোভার স্কাউট।’
এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, এডিশনাল ডিআইজি মাহাবুব রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।