চন্দ্রা থেকে ট্রাফিক পুলিশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে জেলা ট্রাফিক পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে৷ সেখানে এখন থেকে শুধু হাইওয়ে ও কালিয়াকৈর থানার পুলিশ দায়িত্ব পালন করবে৷ গতকাল শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার ওই সিদ্ধান্ত নেন৷
গাজীপুর ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় এখন থেকে হাইওয়ে ও থানার পুলিশ দায়িত্ব পালন করবে৷