চন্দ্রা-রসুলপুর সড়কে যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-রসুলপুর সড়কের ডাইনকিনি এলাকার একটি খালের ওপর নির্মিত সেতু গতকাল শুক্রবার ভেঙে পড়েছে। ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বের বাইদ খালের ওপর নির্মিত ওই সেতুটি সকাল ১০টার দিকে ভেঙে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটাবহ ও শ্রীফলতলী ইউনিয়নের ২৫-২৬টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলায়েত হোসেন বলেন, প্রায় ৩৫ বছর আগে ওই সেতুটি নির্মাণ করা হয়। তারপর সেতুটিতে কোনো সংস্কারকাজ করা হয়নি। সেতুর ওপর দিয়ে কারখানার বড় বড় মালবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল এবং নিচ দিয়ে মিল কারখানার বিভিন্ন তরল বর্জ্য প্রবাহিত হওয়ার ফলে সেতুর পিলারগুলো দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত গতকাল সেটি ভেঙে পড়ে।