প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের প্রয়াত লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায় বর্মণের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চন্দ্রাবতী স্মরণসন্ধ্যা’ পালন করা হয়েছে। হাওরপারের ধামাইল (হাপাধা) নামের একটি সংগঠন গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠান করে। নগরের চৌহাট্টা এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান হয়। এতে আলোচনা সভার পাশাপাশি ছিল পরবর্তী প্রজন্মের কণ্ঠে প্রয়াত শিল্পীর গীত ও গানের পরিবেশনা। সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সিলেট মহানগর শাখার কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম, লেখক ও ব্যাংক কর্মকর্তা পার্থ তালুকদার, আয়োজক সংগঠনের সভাপতি সজল কান্তি সরকার, সংগীতশিল্পী অরুণ তালুকদার, কবি প্রাণ কৃষ্ণ চৌধুরী প্রমুখ।