প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেছেন, ‘লোকগানের অকৃত্রিম শিল্পী চন্দ্রাবতী। মাটির সুরে তিনি গান করতেন, কৃত্রিমতার ধার ধারতেন না। ইদানীং অনেকে লোকগানের কথা ও সুরকে বিকৃতি করে নাগরিক সমাজের উপযোগী করছেন। তবে চন্দ্রাবতী প্রাচীন গানের ঐতিহ্যকে বজায় রেখেই গাইতেন। তাঁর মৃত্যুতে তাই লোকগানের অপূরণীয় ক্ষতি হলো।’ গত রোববার রাতে সিলেট নগরের কিনব্রিজ এলাকার সারদা হল প্রাঙ্গণে সদ্য প্রয়াত লোকসংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় শুভেন্দু ইমাম এসব কথা বলেন। নাট্যসংগঠন ‘নগরনাট’ এ সভার আয়োজন করে। এতে আলোচকের বক্তব্য দেন উদীচী সিলেটের সহসভাপতি সৈয়দ মনির হেলাল ও গবেষক সুমনকুমার দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী উজ্জ্বল চক্রবর্তী। গত ২৭ আগস্ট চন্দ্রাবতী রায়বর্মণ ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।