চন্দ্রিকা কুমারাতুঙ্গা আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা চার দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। লন্ডনভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনি বাংলাদেশ সফর করছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চন্দ্রিকা কুমারাতুঙ্গা ঢাকা সফরের সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করবেন। এ ছাড়া কৃষিতে বাংলাদেশের সাফল্য নিয়ে বিশেষজ্ঞ ও এক দল কৃষকের সঙ্গে মতবিনিময় করবেন।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট এই সফরের সময় তাঁর দেশের অভিজ্ঞতায় বিভক্ত সমাজে সংহতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।