চন্দ্রিমা উদ্যান থেকে উদ্ধার লাশটি কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক থেকে উদ্ধার হওয়া লাশটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মাসুম রানার (২০)। শেরেবাংলা নগর থানার পুলিশ বলেছে, পানিতে ডুবে তিনি মারা গেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে ওই লেক থেকে অজ্ঞাতনামা হিসেবে মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁকে খুঁজে না পেয়ে তাঁর সহপাঠীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ওই লাশের ছবি দেখালে তাঁরা লাশ শনাক্ত করেন। পরে পরিবারকে খবর দেওয়া হয়।
মাসুমের কয়েকজন সহপাঠী প্রথম আলোকে বলেন, এ বছর চট্টগ্রামে মেরিন একাডেমিতে ভর্তির সুযোগ পেয়েছিলেন মাসুম। ভর্তি হওয়ার জন্য সাঁতার শিখতে চন্দ্রিমা উদ্যানের লেকে গিয়েছিলেন তিনি। সাঁতার কাটতে গিয়ে তিনি ডুবে মারা গিয়ে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।