চমেক ছাত্রলীগের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের কে বি ফজলুল কাদের চৌধুরী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে চমেক ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ অবরোধ করা হয়। আধা ঘণ্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। জানা গেছে, টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরির কারণে এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন, ভোররাতে চমেক ছাত্র সংসদের সামনে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এর প্রতিবাদে অবরোধ করা হয়। ছাত্রলীগ এ জন্য ছাত্রশিবিরকে দায়ী করে অবরোধ সৃষ্টি করে। পরে পাঁচলাইশ থানার পুলিশ এসে তাদের সেখান থেকে তুলে দেয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘ছাত্রাবাসের সামনে কে বা কারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এর প্রতিবাদে তারা রাস্তায় এসে অবরোধ সৃষ্টি করেছে। আমরা ১৫-২০ মিনিট পর তাদের তুলে দিই।’