চমেক হাসপাতালে গভীর নলকূপ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পানির সংকট দূর করতে নতুন একটি গভীর নলকূপ করে দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দৈনিক ৬৫ হাজার গ্যালন বেশি পানি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেন, ‘হাসপাতালে প্রতিদিন গড়ে দুই লাখ গ্যালন পানির প্রয়োজন হয়। ওয়াসার কাছ থেকে ৬০ হাজার গ্যালনের মতো পানি পাই। সিডিএর চেয়ারম্যান নলকূপটি ব্যক্তিগত অর্থে খনন করে দিয়েছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, হাসপাতালের উপপরিচালক দিদারুল ইসলাম, সহকারী পরিচালক দেবাশীষ দত্ত প্রমুখ।