চর জাহাজমারায় সম্ভাব্যতা যাচাই শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চর জাহাজমারায় জাহাজভাঙা শিল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম জয়নুল আবেদিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
জয়নুল আবেদিন জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চর জাহাজমারায় জাহাজভাঙা শিল্প স্থাপন করা গেলে তা দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। এলাকায় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।