চরচেঙ্গা-বয়ারচর নৌপথে সিট্রাক চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরচেঙ্গা থেকে বয়ারচর চেয়ারম্যানঘাট পর্যন্ত নৌপথে সিট্রাক চলাচল ছয় দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার আবার শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, চরচেঙ্গা ঘাট থেকে যাত্রী নিয়ে ‘ভাষাশহীদ আবদুল জব্বার’ নামের একটি সিট্রাক গতকাল সকাল নয়টায় যাত্রা শুরু করে দুই ঘণ্টা পর বয়ারচর চেয়ারম্যানঘাটে পৌঁছায়। পরে সেখান থেকে যাত্রী নিয়ে সিট্রাকটি সন্ধ্যা ছয়টায় আবার চরচেঙ্গা ঘাটে পৌঁছায়। যান্ত্রিক ত্রুটির কারণে এ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী সিট্রাক ‘শহীদ শেখ ফজলুল হক মনি’ গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যায়। এতে বিপুলসংখ্যক যাত্রী বিপাকে পড়ে। এ ব্যাপারে গত মঙ্গলবার প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।