চরপাড়া উন্নয়নমূলক সংগঠনের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওর্য়াডের চরপাড়া ­­উন্নয়নমূলক সংগঠনের বার্ষিক আলোচনা সভা ২ জানুয়ারি উপজেলা হাসপাতাল এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাগির হোসাইন।
প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান। বক্তব্য দেন প্যানেল মেয়র নওয়াব মিয়া, কাউন্সিলর হাসিনা আকতার, মিজানুর রহমান, লায়েক আলী চৌধুরী, আবু তাহের, ওসমান গনি প্রমুখ। বক্তারা বলেন, চরপাড়া উন্নয়নমূলক সংগঠন ২০০৬ সালের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামজিক কাজে অংশগ্রহণ করে আসছে। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। —সাতকানিয়া প্রতিনিধি