চরফ্যাশন বিএনপিতে কোনো বিরোধ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে যাঁরা পথসভা ও বিক্ষোভ করেছেন, তাঁরা বিএনপির কেউ নন। তাঁরা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা-কর্মী ও আওয়ামী লীগের দোসর। চরফ্যাশন বিএনপিতে কোনো বিরোধ নেই। গতকাল বুধবার দুপুরে নাজিম উদ্দিন আলমের চরফ্যাশনের বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।লিখিত বক্তব্যে বলা হয়, শৃঙ্খলা ভঙের দায়ে দল থেকে বহিষ্কৃত নেতা-কর্মীরা নাজিম-বিরোধী বিক্ষোভ ও পথসভা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি জাকির হোসেন, অধ্যক্ষ ইউনুছ শরীফ, পৌর বিএনপির সভাপতি নুরে আলম সিকদার, সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।