চরফ্যাশনে এতিমদের নিয়ে এইচএসবিসি বন্ধুসভার ইফতার
এইচএসবিসি আমানাহ ও প্রথম আলোর চরফ্যাশন বন্ধুসভা গত মঙ্গলবার চরফ্যাশন এতিমখানার ৬০টি শিশু ও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করে। প্লেটভর্তি ইফতার আর ফল ফলাদি খাওয়ার নিয়ে দুই ঘণ্টা পার না হতেই রাতে মাছ-মাংস দিয়ে ভাত খেয়ে খুশিতে আটখানা ছিল এতিম শিশুরা। এতিমখানার তৃতীয় শ্রেণীর ছাত্র মো রাব্বী বলে, ‘এত্তো খাওন আমাগোরে কেউ দেয় না, কে দিবো, আমগো তো আব্বা নাই।’ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবলু মজুমদার, এতিমখানার চেয়ারম্যান মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মো. ফারুক, অধ্যক্ষ ডি এম ফারুক, প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামত উল্যা, চরফ্যাশন প্রতিনিধি মো. ইয়াছিন, ভোলা বন্ধুসভার এস এম বাহাউদ্দিন, চরফ্যাশন বন্ধুসভার সভাপতি শরন মজুমদার, বন্ধু আল আমিন, রুবেল, সজিব প্রমুখ।