চরফ্যাশনে খাল দখলমুক্ত করার অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন ‘শশীভূষণ বাজার খাল’ দখলমুক্ত করার অভিযান গতকাল বুধবার সকাল ১০টায় শুরু করেছে।চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি কমিশনার নুরুল হাফিজ বলেন, শশীভূষণ বাজারের প্রায় ৭০ জন ব্যবসায়ী সরকারি খাল দখল করে বড় বড় পাকা স্থাপনা উঠিয়ে ব্যবসা করছেন। কেউ কেউ নতুন নতুন স্থাপনা তুলছেন। গতকাল জামাল উদ্দিন ডাক্তার, আলাউদ্দিন কর্মকার, হাশেম পণ্ডিত, খোরশেদ হাওলাদার ও ফজলে করীম জমাদ্দারের ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। অন্যদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে খাল দখলমুক্ত না হলে দখলকারীদের জেল-জরিমানাসহ উচ্ছেদ করা হবে।