চরফ্যাশনে দুই থানার উদ্বোধন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশনে নবগঠিত শশীভূষণ ও দক্ষিণ আইচা নামে দুটি থানার কার্যক্রম শুরু হতে যাচ্ছে কাল শনিবার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। ভোলা জেলে মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ভোলার ৬০ ভাগ মানুষ কোনো না কোনোভাবে মৎস্য পেশার সঙ্গে সম্পৃক্ত। এখানে দেড় লাখ জেলে মেঘনা তেঁতুলিয়ায় মাছ ধরছেন। এই জেলেদের প্রধান সমস্যা জলদস্যু। হাতিয়া-সন্দ্বীপের জলদস্যু সাগর মোহনায় অবস্থান নিয়ে গরিব অসহায় জেলেদের জাল-মাছ নৌকা লুট করে নিচ্ছে। ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘জলদস্যু দমনে নতুন থানা দুটি ব্যাপক কার্যকর ভূমিকা পালন করবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু দমনে দ্রুতগামী ট্রলার ও পর্যাপ্ত লোকবল আশা করব।’