চরফ্যাশনে পাঠ্যবই বিক্রির দায়ে চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে সরকারি পাঠ্যবই বিক্রির দায়ে মাদ্রাসার অধ্যক্ষসহ চারজনকে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার হামিদপুর মাদ্রাসার কার্যালয় থেকে অধ্যক্ষ আমির হোসেন, সহকারী অধ্যক্ষ কামাল হোসেন ও ছাত্র মহিউদ্দিনের সহযোগিতায় ক্রেতা মো. আজাদের কাছে ১৩ মণ নতুন বই ১১ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এ সময় গ্রামবাসী তাঁদের ধরে পুলিশে খবর দেয়। রাতেই সহকারী কমিশনারের (ভূমি) কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় আদালত মো. আমির হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, মো. কামাল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড, মো. আজাদ ও মো. মহিউদ্দিনকে তিন হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।