চরফ্যাশনে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা নির্বাচন কমিশনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ফলে ২৭ জানুয়ারি চরফ্যাশনে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।