চরফ্যাশনে রেডিও মেঘনার বর্ষপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার কমিউনিটি রেডিও মেঘনার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এতে রেডিওর কলাকুশলী, শ্রোতা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
এই অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এম বজলুর রহমান। এতে বক্তারা বলেন, উপকূলের কণ্ঠস্বর হিসেবে রেডিও মেঘনা দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। একে আরও কার্যকর করতে হলে এই রেডিওর ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, যাতে উপকূলের সবাই এর অনুষ্ঠান শুনতে পারেন।
২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি রেডিও মেঘনা প্রতিষ্ঠিত হয়।