চরফ্যাশনে হাটের ভেতর যাত্রীবাহী বাস, নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের জনতা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাটের মধ্যে ঢুকে পড়ে৷ এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে বিক্ষোভ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়৷ এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷
পুলিশ জানায়, ভোলা থেকে চরফ্যাশন উপজেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি জনতা বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতকাল ছিল হাটবার। বাসটি হাটে ঢুকে পড়ায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। নিহতরা হলেন আলীগাঁও গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান, সাইফুল ইসলাম ও ওসমানগঞ্জ গ্রামের মো. কাঞ্চন, আবদুল আজিজ, আনিসুর রহমান ও আমির হোসেন।