চরফ্যাশনে ১৫টি দোকান পুড়ে ছাই, আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের দুলারহাট বাজারে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ১২ জন আহত হয়েছে।
রাত তিনটার দিকে বাজারের নাজিম উদ্দিনের দোকানে আগুন লাগে। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।