চরবাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের চরবাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইফতেখার উদ্দীন, সায়েদুল ইসলাম, রুহুল আমীন, শামীম আহমেদ খান, মহাসিন আলী বক্তব্য দেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাদেকুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী অত্যন্ত গরিব পরিবারের সন্তান। তাদের অভিভাবকেরা দিনমজুর। স্থানীয় লোকজনের উদ্যোগেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বছরে খরচ হবে প্রায় চার লাখ টাকা। তবে উপজেলা পরিষদ থেকে ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনও ইফতেখার উদ্দীন। তিনি শিক্ষার্থীদের টিফিন খাওয়ার পাত্রও দিয়েছেন। জেলা প্রশাসক মাহমুদুল হাসান এ কর্মসূচির তহবিলে ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।