চরভদ্রাসন বাজারের খোলা জায়গার ইজারা বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন বাজারের খোলা জায়গার (তোহা বাজার) ২ শতাংশ জমির ইজারা বাতিল করেছে জেলা প্রশাসন।
ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. পারভেজ মল্লিক ওই ইজারা বাতিল করেন। পাশাপাশি ভবিষ্যতে ওই জায়গা ইজারা দেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলার সহকারী ভূমি কর্মকর্তাকে। গত বৃহস্পতিবার তিনি এ আদেশ জারি করেন।
গত ২৪ আগস্ট প্রথম আলোয় ‘বাজারের জায়গার ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।